মুক্তির লড়াই

রাজনীতি

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কালীগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝিনাইদহ জেলা শাখার একদল নেতাকর্মীকে কালীগঞ্জে আচমকা এক ঝটিকা মিছিল ও বিক্ষোভ করতে দেখা গেছে। 

শুক্রবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে যখন শহরের স্বাভাবিক কর্মচাঞ্চল্য শুরু হয়নি, ঠিক সেই মুহূর্তে কালীগঞ্জ প্রধান বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই মিছিল বের হয়। 

১৫ থেকে ২০ জনের একদল নেতাকর্মী সংগঠিত হয়ে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

পুরো ঘটনাটির একটি ১ মিনিট ২০ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। 

ভিডিওটিতে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এড়াতে এবং সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভোরে মিছিল শেষ করেই চটজলদি স্থান ত্যাগ করেন তারা।

ভিডিও ফুটে যায় দেখা  গেছে, এই ঝটিকা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ সাদি, সহ-সভাপতি শাহরিয়ার সীমান্ত এবং সহ-সম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বিরসহ সংগঠনের একাধিক নেতাকর্মী।

এ বিষয়ে ঝিনাইদাহের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান জানান,  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে।  পুলিশ খোজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কালীগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝিনাইদহ জেলা শাখার একদল নেতাকর্মীকে কালীগঞ্জে আচমকা এক ঝটিকা মিছিল ও বিক্ষোভ করতে দেখা গেছে। 

শুক্রবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে যখন শহরের স্বাভাবিক কর্মচাঞ্চল্য শুরু হয়নি, ঠিক সেই মুহূর্তে কালীগঞ্জ প্রধান বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই মিছিল বের হয়। 

১৫ থেকে ২০ জনের একদল নেতাকর্মী সংগঠিত হয়ে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

পুরো ঘটনাটির একটি ১ মিনিট ২০ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। 

ভিডিওটিতে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এড়াতে এবং সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভোরে মিছিল শেষ করেই চটজলদি স্থান ত্যাগ করেন তারা।

ভিডিও ফুটে যায় দেখা  গেছে, এই ঝটিকা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ সাদি, সহ-সভাপতি শাহরিয়ার সীমান্ত এবং সহ-সম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বিরসহ সংগঠনের একাধিক নেতাকর্মী।

এ বিষয়ে ঝিনাইদাহের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান জানান,  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে।  পুলিশ খোজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই