মুক্তির লড়াই

সারাদেশ

চান্দিনায় দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা

চান্দিনায় দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা

কুমিল্লার চান্দিনা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষককে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদাণ করা হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার পক্ষ থেকে শনিবার (২৯ আগস্ট) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টের সভাকক্ষে তাদের সংবর্ধিত করা হয়।

অবসরপ্রাপ্ত দুই প্রধান শিক্ষক হলেন- বীরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক ও বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল খালেক। সংবর্ধনা অনুষ্ঠানের বিদায়ী দুই প্রধান শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলেন দেন সংগঠনটির শিক্ষকগণ।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার সভাপতি পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন ভূইয়া’র সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর, ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ আক্তার, বাংলাদেশ সহকারি শিক্ষক সমিতির সভাপতি কামারুল হাসান, সাধারণ সম্পাদক মামুন রাসেল, সালচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদম আলী, বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পারভীন আক্তার, হারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ৩০ আগস্ট ২০২৬

চান্দিনায় দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই