মুক্তির লড়াই

সারাদেশ

মুরাদনগরে গাছের চারা বিতরণ

মুরাদনগরে গাছের চারা বিতরণ

দেশের বনভূমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও মুরাদনগরকে সবুজায়নের লক্ষ্যে ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে কুমিল্লার মুরাদনগরের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর ২টায় কুমিল্লা-৩ মুরাদনগরের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খানের সভাপতিত্বে  চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সামাজিক বন বিভাগের হেডকোয়ার্টার রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পাভেল হাসান পাপ্পু, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা গণ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিদ্যালয়গুলোতে চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষকদের সম্পৃক্ত করা হবে। 

শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ সবুজায়নেও ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ৩০ আগস্ট ২০২৬

মুরাদনগরে গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই