মাঝে মাঝেই মনে হয়, তোমাকে নিয়ে
একটা ছোট্ট ঘর হতে পারতো আমার।
দূরে বহু দূরের অচেনা কোনো এক গাঁয়ে
কার্তিকে শিউলি ঝড়া সকাল টা তোমাকে নিয়ে শুরু হতে পারতো!
আষাঢ়ের ঝুম বৃষ্টির শব্দ তোমায় সাথে নিয়েই উপভোগ্য হতো, কেনো যে এমনটা.....!
আচ্ছা দূরত্ব?
আমার মন খারাপের উদাসী নিরব বিকেলে কালবৈশাখীর
ঝড়ো হাওয়ায় সব কষ্ট উড়িয়ে দেয়ার মতো
মুষলধারে বৃষ্টি তুমি কী হতে পারতে না!
তুমি জানোনা দূরত্ব, তোমাকে পেলে শরতের নির্মল আকাশটার মতোই যেমন খুশি তেমন হতো জীবন আমার! সব অপূর্ণতা ঘুচিয়ে।
গভীর রাতে চুপিসারে কুয়াশায় মুখ লুকিয়ে
জ্যোৎস্না নামতে পারতো আমার পুরো উঠোন জুড়ে!
জানো দূরত্ব,
সত্যিই ভীষণ ইচ্ছে করে
সত্যিই সত্যি হতে পারতো একটা ছোট্ট ঘর, শুধু তোমায় নিয়ে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন