বুধবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিলেন-এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী স্কাউট শিক্ষার্থীদের জন্য শিক্ষা বাজেট থেকে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।
মন্ত্রী বলেন, এইমাত্র আমাকে স্লিপ দেওয়া হলো-স্কাউটের জন্য বাজেট বাড়াতে ৫ কোটি টাকা দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত মেধাবী স্কাউটদের দিকে তাকিয়ে তিনি যোগ করেন, মেধাবী শিক্ষার্থীদের দেখলে ভালো লাগে। কিন্তু যারা ভালো ফল করতে পারেনি, তাদের নিয়েও আমাদের কাজ করতে হবে।” আগামী শনিবার কচুয়ায় যারা পরীক্ষায় ফেল করেছে, তাদের সঙ্গে তিনি বসবেন বলেও জানান।
স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, স্কাউট শিক্ষার্থীদের শেখায় জনসেবা, নেতৃত্ব, মানুষকে ভালোবাসা এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করার মন্ত্র। এই শিক্ষাই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করে। তিনি স্মরণ করিয়ে দেন, আজকের সচিবরাও একসময় শিক্ষার্থী ছিলেন। তাদের মেধা ও যোগ্যতা দিয়েই তারা আজ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আজকের শিক্ষার্থীরাও একদিন সেই জায়গায় পৌঁছাবে-এমন প্রত্যাশা তিনি ব্যক্ত করেন।
দেশের শিক্ষাব্যবস্থায় খেলাধুলা ও নৈতিক শিক্ষার গুরুত্বের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদকাসক্তি ও নৈতিকতাহীন পরিবেশ থেকে সমাজকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতায় উৎসাহিত করছেন। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ড্রেস ও মিড-ডে মিলের ব্যবস্থা চলছে। কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে স্পোর্টস কালচার, ‘লার্নিং হ্যাপিনেস’ এবং কারিগরি শিক্ষা যুক্ত করা হচ্ছে। স্কাউটের জন্য পৃথক স্কিম নেওয়া হয়েছে এবং বিএনসিসির জন্যও উদ্যোগ চলছে।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী স্পষ্ট করে বলেন, নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। লেখাপড়া করতে হবে। অভিভাবক ও শিক্ষকদের সম্মান করতে হবে। জাতি গঠন করতে হলে শৃঙ্খলায় আসতে হবে এবং আদর্শকে সমুন্নত রাখতে হবে। আগামী বাংলাদেশ আজকের শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে।
উপস্থিত মেধাবী স্কাউটদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা ভালো ফল করেছে তাদের পুরস্কৃত ও সম্মানিত করা হবে। আগামী প্রজন্মকে যোগ্য ও মানবিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন