মুক্তির লড়াই

আন্তর্জাতিক

স্মার্ট প্রযুক্তিতে আন্তর্জাতিক প্রদর্শনীকে নতুন অভিজ্ঞতায় রূপ দিচ্ছে বেইজিং

আন্তর্জাতিক:
আন্তর্জাতিক:
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
স্মার্ট প্রযুক্তিতে আন্তর্জাতিক প্রদর্শনীকে নতুন অভিজ্ঞতায় রূপ দিচ্ছে বেইজিং

আগামী মাসে ২০২৬ সালের চীন আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলা বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। চীনের উচ্চ-স্তরের উন্মুক্তকরণের একটি জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে, এবারের মেলা সেবা-বাণিজ্যের মূল ক্ষেত্রগুলোয় অর্জিত সাফল্য প্রদর্শন এবং সহযোগিতা অন্বেষণের ওপর আলোকপাত করবে। ৩ শতাধিক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কোম্পানি এবারের মেলায় অংশগ্রহণ করবে।

চীনে নরওয়েজিয়ান দূতাবাসের কাউন্সিলর এবং চীনে ইনোভেশন নরওয়ের প্রধান হেনিং ক্রিস্টোফারসেন সম্প্রতি সাংবাদিকদের বলেন, এবারের মেলার প্রধান অতিথিরাষ্ট্র হিসেবে নরওয়ে, শৌকাং পার্কে ২৬০ বর্গমিটারের একটি জাতীয় প্যাভিলিয়ন স্থাপন করবে। এতে সামুদ্রিক শিল্প, সামুদ্রিক ও প্রাণী পুষ্টি, কৃষি, শক্তি, স্বাস্থ্য, ডিজিটাল পরিষেবার পণ্য ও সাফল্য প্রদর্শন করা হবে।

এই মেলায় প্রথমবারের মতো ধারাবাহিক ‘বিদেশী পরিষেবা প্রচার ও রোডশো’ কার্যক্রম আয়োজন করা হবে এবং প্রথমবারের মতো ‘বিদেশী সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রদর্শনী এলাকা’-ও স্থাপন করা হবে। এর অর্থ, আইন, হিসাবরক্ষণ, বিজ্ঞাপন ও মানবসম্পদ ক্ষেত্রে বৈদেশিক পরিষেবা প্রদানকারী ৩০টিরও বেশি সংস্থাকে একত্রিত করা হবে, যা এক জায়গায় সব ধরনের বৈদেশিক পরিষেবা প্রদান করতে সক্ষম।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও সংস্থাগুলো চীনের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক সম্ভাবনা এবং সহযোগিতা জোরদার করার গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে আশাবাদী। চলতি বছরের প্রথমার্ধে চীনের মোট পরিষেবা বাণিজ্যের পরিমাণ ছিল ৩৭৭৯.৭৫ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের তুলনায় ৮.৩ শতাংশ বেশি। ব্যক্তিগত সাংস্কৃতিক ও বিনোদনমূলক পরিষেবার মতো ক্ষেত্রগুলোয় রপ্তানি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখিয়েছে, যা পরিষেবা বাণিজ্যের বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বেইজিং চীনের সেবা বাণিজ্য মেলায় সংস্কৃতি, বাণিজ্য, পর্যটন এবং ক্রীড়ার একীকরণকে আরও গভীর করা হবে।

মেলা চলাকালে দুটি প্রিমিয়াম নাইট ট্যুর রুট খোলা হবে। প্রদর্শকরা ইয়ংতিং নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে, শিল্প ঐতিহ্য পার্ক পরিদর্শন করতে এবং কল্পবিজ্ঞান প্রকল্প ও স্থানীয় সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিতে পারবেন।

আন্তর্জাতিক ধারা ও ধারণাকে কাজে লাগিয়ে, এই সম্মেলন ও প্রদর্শনী শহরটি একটি বাগান-শৈলীর আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্র গড়ে তুলছে, যা প্রদর্শনীর আয়োজন, ব্যবসায়িক আলোচনা পরিচালনা, সাংস্কৃতিক পর্যটনের প্রসার এবং অবসর বিনোদনের সুযোগ প্রদান করতে পারবে। এটি এমন একটি আন্তর্জাতিক বিনিময় মঞ্চ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা জাতীয় পর্যায়ের অনুষ্ঠান আয়োজন করতে এবং আন্তঃদেশীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে সহজতর করতে পারবে।

সম্মেলন ও প্রদর্শনী শহরের একটি প্রধান বৈশিষ্ট্য হলো স্মার্ট প্রযুক্তি। পার্কটি একটি স্মার্ট প্রদর্শনী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, অপারেশন ও পরিষেবাকেন্দ্র এবং এআই-চালিত শৌক্য পার্ক মিনি-প্রোগ্রামকে আপগ্রেড করেছে। এই প্ল্যাটফর্মটি এক ক্লিকে ভেন্যুর তথ্য, পার্কিং নেভিগেশন, ক্যাটারিং পরিষেবা এবং পরিবহন সংযোগে প্রবেশাধিকার দেবে; পাশাপাশি, পার্কের যাত্রী ও যানবাহন প্রবাহের রিয়েল-টাইম হিট অ্যানালাইসিস করে, প্রদর্শক ও দর্শনার্থীদের ওয়ান-স্টপ স্মার্ট পরিষেবা প্রদান করবে।

সূত্র: ছাই,আলিম,ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

স্মার্ট প্রযুক্তিতে আন্তর্জাতিক প্রদর্শনীকে নতুন অভিজ্ঞতায় রূপ দিচ্ছে বেইজিং

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই