মুক্তির লড়াই

সারাদেশ

অনিয়ম দুর্নীতির আখড়া কালীগঞ্জ পৌরসভা : দেখার কেউ নেই

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাপক অ'নিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অধীনে চলমান কাজের অ'নিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশ হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। সম্প্রতি ঢাকালে পাড়ার মধ্যে পৌরসভার একটি কাজ চলমান রয়েছে। সেখানে দেখা যায় পৌর কর্তৃপক্ষের উপস্থিতিতে নিম্নমানের অল্প পরিমাণ খোয়া অধিক পরিমাণ সুরকি, আনুপাতিক হারে সিমেন্ট ব্যবহার না করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানালেও নেয়নি কোন ব্যবস্থা। 

রাস্তা নির্মাণে বর্তমান সময়ে পৌর কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে চাকরি করছেন - ব্যাপারটি এমন হয়ে দাঁড়িয়েছে। যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই চালাচ্ছেন। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রেও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তার সিন্ডিকেট সক্রিয়। এক্ষেত্রে ওয়ার্ড এবং পৌরবাজারের জনগুরুত্বপূর্ণ কাজগুলোকে উপেক্ষা করে নিজেদের পছন্দ চাহিদা মত প্রকল্পের কাজ করানো হচ্ছে। এমনকি বিভিন্ন ঠিকাদারের সাথে পৌরসভার স্টাফ কর্মচারীদের এমনকি কর্তা ব্যক্তিদেরও অংশীদারিত্বের অভিযোগ নতুন কিছু নয়। শুধু তাই নয় দীর্ঘদিন ধরে কালীগঞ্জ পৌরসভায় পৌর নির্বাহী কর্মকর্তার পদটি খালি থাকায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পৌরসভায় গড়ে তুলেছেন নিজস্ব সিন্ডিকেট এবং তার নিয়মে রাম রাজত্ব চালাচ্ছেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

অনিয়ম দুর্নীতির আখড়া কালীগঞ্জ পৌরসভা : দেখার কেউ নেই

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাপক অ'নিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অধীনে চলমান কাজের অ'নিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশ হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। সম্প্রতি ঢাকালে পাড়ার মধ্যে পৌরসভার একটি কাজ চলমান রয়েছে। সেখানে দেখা যায় পৌর কর্তৃপক্ষের উপস্থিতিতে নিম্নমানের অল্প পরিমাণ খোয়া অধিক পরিমাণ সুরকি, আনুপাতিক হারে সিমেন্ট ব্যবহার না করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানালেও নেয়নি কোন ব্যবস্থা। 

রাস্তা নির্মাণে বর্তমান সময়ে পৌর কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে চাকরি করছেন - ব্যাপারটি এমন হয়ে দাঁড়িয়েছে। যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই চালাচ্ছেন। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রেও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তার সিন্ডিকেট সক্রিয়। এক্ষেত্রে ওয়ার্ড এবং পৌরবাজারের জনগুরুত্বপূর্ণ কাজগুলোকে উপেক্ষা করে নিজেদের পছন্দ চাহিদা মত প্রকল্পের কাজ করানো হচ্ছে। এমনকি বিভিন্ন ঠিকাদারের সাথে পৌরসভার স্টাফ কর্মচারীদের এমনকি কর্তা ব্যক্তিদেরও অংশীদারিত্বের অভিযোগ নতুন কিছু নয়। শুধু তাই নয় দীর্ঘদিন ধরে কালীগঞ্জ পৌরসভায় পৌর নির্বাহী কর্মকর্তার পদটি খালি থাকায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পৌরসভায় গড়ে তুলেছেন নিজস্ব সিন্ডিকেট এবং তার নিয়মে রাম রাজত্ব চালাচ্ছেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই