চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নয়াগোলা এলাকার যহুরুল ইসলামের মেয়ে জয়নব, হারুনুর রশিদের মেয়ে সিনথিয়া, সুমনের মেয়ে সুমাইয়া ও মোজাম্মেলের মেয়ে মাহমুদাসহ আরও পাঁচজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্কুল ফিডিংয়ের খাবারের সঙ্গে দেওয়া ডিম ও পাউরুটি খাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজনের বমি ও পেটব্যথা শুরু হয়। পরে কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিদিনের মতো আজও স্কুল ফিডিংয়ের খাবার দেওয়া হয়। খাবার খাওয়ার পর বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে। কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।’
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান বলেন, হাসপাতালে ভর্তি ১০ শিক্ষার্থীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত গরম উভয় কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন