মুক্তির লড়াই

সারাদেশ

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে মনু (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের পান্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খোরশেদ আলম ওরফে মনু পান্তি গ্রামের মৃত আজগর আলী ব্যাপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে 

এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে-রাজামেহের সড়ক এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাইফুলের লেপের দোকানের সামনে পাকা রাস্তা থেকে সন্দেহভাজন খোরশেদ আলমকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে মনু (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের পান্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খোরশেদ আলম ওরফে মনু পান্তি গ্রামের মৃত আজগর আলী ব্যাপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে 

এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে-রাজামেহের সড়ক এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাইফুলের লেপের দোকানের সামনে পাকা রাস্তা থেকে সন্দেহভাজন খোরশেদ আলমকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই