মুক্তির লড়াই

সারাদেশ

রাজশাহীর পবায় আশ্রয়কেন্দ্রের রাস্তার বেহাল অবস্থা: চরম দুর্ভোগে ১২টি পরিবার

রাজশাহীর পবা উপজেলার ৮নং বড়গাছী ইউনিয়নের ৯নং ওয়ার্ড  বিরস্তইল ডাঙ্গীপাড়া আশ্রয়কেন্দ্র এলাকার প্রধান যাতায়াত রাস্তাটির বেহাল দশার কারণে চরম জনদুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানে বসবাসকারী ১২টি পরিবার ও আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের। 

সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ে, যা স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় একটু বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে কাদা-পানির একাকার অবস্থা তৈরি হয়। এতে স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, বৃদ্ধ এবং নারী-পুরুষ কাউকেই সহজে যাতায়াত করতে পারে না।

আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা জানান, সরকারিভাবে মাথাগোঁজার ঠাঁই পেলেও যাতায়াতের রাস্তা না থাকায় তারা অবরুদ্ধ জীবনযাপন করছেন। জরুরি কোনো প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের মতো ন্যূনতম সুযোগও এই রাস্তায় নেই।

ভুক্তভোগী ১২টি পরিবার ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে জনদুর্ভোগ লাঘবে পবা উপজেলা প্রশাসন, ৮নং বড়গাছী ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় প্রকৌশলী বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত রাস্তাটি সংস্কার  জোর দাবি জানিয়েছেন যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর পবায় আশ্রয়কেন্দ্রের রাস্তার বেহাল অবস্থা: চরম দুর্ভোগে ১২টি পরিবার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহীর পবা উপজেলার ৮নং বড়গাছী ইউনিয়নের ৯নং ওয়ার্ড  বিরস্তইল ডাঙ্গীপাড়া আশ্রয়কেন্দ্র এলাকার প্রধান যাতায়াত রাস্তাটির বেহাল দশার কারণে চরম জনদুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানে বসবাসকারী ১২টি পরিবার ও আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের। 

সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ে, যা স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় একটু বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে কাদা-পানির একাকার অবস্থা তৈরি হয়। এতে স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, বৃদ্ধ এবং নারী-পুরুষ কাউকেই সহজে যাতায়াত করতে পারে না।

আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা জানান, সরকারিভাবে মাথাগোঁজার ঠাঁই পেলেও যাতায়াতের রাস্তা না থাকায় তারা অবরুদ্ধ জীবনযাপন করছেন। জরুরি কোনো প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের মতো ন্যূনতম সুযোগও এই রাস্তায় নেই।

ভুক্তভোগী ১২টি পরিবার ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে জনদুর্ভোগ লাঘবে পবা উপজেলা প্রশাসন, ৮নং বড়গাছী ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় প্রকৌশলী বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত রাস্তাটি সংস্কার  জোর দাবি জানিয়েছেন যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই