কুমিল্লার বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বরুড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।
অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নূরু, কোষাধ্যক্ষ ইলিয়াস আহমদ, সহ-দফতর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সহ-সভাপতি সেলিম মিয়াজী, বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গাজী মমিনুল হক লিটন ও সাংগঠনিক সম্পাদক ফারভেজ মোশাররফ।
অনুষ্ঠানে বরুড়া উপজেলার মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার ৫৭ জন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার সরকারি সহায়তার চেক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কায়সার আলম সেলিম বলেন, **কুমিল্লা-৮ (বরুড়া) আসনের এমপি ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের উদ্যোগে সরকারের পক্ষ থেকে বরাদ্দ এনে বরুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চিকিৎসা ও জীবিকা নির্বাহের জন্য আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।** সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। এই সহায়তার মাধ্যমে অসচ্ছল মানুষের চিকিৎসা ব্যয় মেটানো ও দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, **সরকারি সহায়তা প্রকৃত অসহায় ও প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সমাজের দরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।**
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার **আসাদুজ্জামান রনি** বলেন, সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সরকারের বরাদ্দকৃত অর্থ যাতে সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে উপজেলা প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, **অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়; সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনকেও মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে।** সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষগুলো এগিয়ে এলে অসহায় মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন