কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের নোয়াদ্দা এলাকায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে নোয়দ্দা একতা শক্তি সংগঠন’।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক জাঁকজমকপূর্ণ ও ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে এসব কৃতী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধিত প্রত্যেক শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, প্রশংসাপত্র এবং শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো. আবুল বাসারের পরিচালনায়
অনুষ্ঠান আয়োজনে, সোহান টেক্সটাইল মিলস্ এর সত্তাধিকারী মো. মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মো. জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবদুল কাইয়ুম সরকার, মো. ইব্রাহিম, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন, বেসিক ব্যাংক এর এক্সিকিউটিভ অফিসার সানাউল্লাহ হক, সহ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুলসংখ্যক অভিভাবক এবং সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যকার কৃত্রিম দূরত্ব দূর করে পারস্পরিক সৌহার্দ্য ও একটি সুদৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে অতিথিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ সাধারণ শিক্ষা ও ধর্মীয় শিক্ষার মধ্যকার পারস্পরিক মেলবন্ধনকে আরও সুসংহত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন