মুক্তির লড়াই

সারাদেশ

রাজস্ব হারাচ্ছে সরকার

কিশোরগঞ্জে এগারসিন্দুর গোধূলি ট্রেনের ক্লিনার মনিরের বিরুদ্ধে অবৈধ টাকা লেনদেনের অভিযোগ

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকারী ক্লিনার   (ট্রেন টিকিট পরীক্ষক) মোঃ মনির হোসেনের বিরুদ্ধে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে অনিয়ম ও অনৈতিকভাবে নগদ টাকা আদায়ের মারাত্মক অভিযোগ উঠেছে। 

ঢাকা অভিমুখী যাত্রীদের কাছ থেকে কোনো প্রকার রসিদ বা টিকিট প্রদান ছাড়াই ২০০ থেকে ২৫০ টাকা করে পকেটে ভরছেন বলে ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ট্রেনে টিকিট না পাওয়া যাত্রীদের কাছ থেকে  ক্লিনার মোঃ মনির হোসেন নির্ধারিত সরকারি জরিমানাসহ রসিদ  না দিয়ে সরাসরি নগদ ২০০ থেকে ২৫০ টাকা দাবি করেন। 

টাকা পরিশোধ করলে যাত্রীদের আসন বা ট্রেনে চলাচলের মৌখিক অনুমতি দেওয়া হলেও সেই টাকা সরকারি কোষাগারে জমা না হয়ে   মোঃ মনির হোসেন-এর নিজস্ব পকেটে চলে যাচ্ছে।

সাধারণ যাত্রীদের মতে, দীর্ঘদিন ধরে এভাবে টিকিটবিহীন যাত্রীদের পারাপার করার কারণে সরকার প্রতিদিন বিপুল পরিমাণ রেলওয়ে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একদিকে নিয়মিত টিকিট কেটে ভ্রমণ করা যাত্রীরা কাঙ্ক্ষিত সেবা ও সুযোগ-সুবিধা পাচ্ছেন না, 

অন্যদিকে অসাধু কর্মচারীদের দুর্নীতির কারণে রেল খাত বিপুল আর্থিক লোকসানের মুখে পড়ছে।

রেলওয়ের সেবার মান বাড়াতে এবং রাষ্ট্রীয় রাজস্ব চুরি বন্ধে  ক্লিনার মোঃ মনির হোসেনের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জরুরি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ রেলযাত্রীরা। একই সাথে এই অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে এগারসিন্দুর গোধূলি ট্রেনের ক্লিনার মনিরের বিরুদ্ধে অবৈধ টাকা লেনদেনের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকারী ক্লিনার   (ট্রেন টিকিট পরীক্ষক) মোঃ মনির হোসেনের বিরুদ্ধে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে অনিয়ম ও অনৈতিকভাবে নগদ টাকা আদায়ের মারাত্মক অভিযোগ উঠেছে। 

ঢাকা অভিমুখী যাত্রীদের কাছ থেকে কোনো প্রকার রসিদ বা টিকিট প্রদান ছাড়াই ২০০ থেকে ২৫০ টাকা করে পকেটে ভরছেন বলে ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ট্রেনে টিকিট না পাওয়া যাত্রীদের কাছ থেকে  ক্লিনার মোঃ মনির হোসেন নির্ধারিত সরকারি জরিমানাসহ রসিদ  না দিয়ে সরাসরি নগদ ২০০ থেকে ২৫০ টাকা দাবি করেন। 

টাকা পরিশোধ করলে যাত্রীদের আসন বা ট্রেনে চলাচলের মৌখিক অনুমতি দেওয়া হলেও সেই টাকা সরকারি কোষাগারে জমা না হয়ে   মোঃ মনির হোসেন-এর নিজস্ব পকেটে চলে যাচ্ছে।

সাধারণ যাত্রীদের মতে, দীর্ঘদিন ধরে এভাবে টিকিটবিহীন যাত্রীদের পারাপার করার কারণে সরকার প্রতিদিন বিপুল পরিমাণ রেলওয়ে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একদিকে নিয়মিত টিকিট কেটে ভ্রমণ করা যাত্রীরা কাঙ্ক্ষিত সেবা ও সুযোগ-সুবিধা পাচ্ছেন না, 

অন্যদিকে অসাধু কর্মচারীদের দুর্নীতির কারণে রেল খাত বিপুল আর্থিক লোকসানের মুখে পড়ছে।

রেলওয়ের সেবার মান বাড়াতে এবং রাষ্ট্রীয় রাজস্ব চুরি বন্ধে  ক্লিনার মোঃ মনির হোসেনের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জরুরি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ রেলযাত্রীরা। একই সাথে এই অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই