মুক্তির লড়াই

সারাদেশ

দূর্গাপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ সহ জরিমানা

নেত্রকোণার দূর্গাপুরে উপজেলা ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ সহ জরিমানা আদায় করা হয়েছে। 

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) এই কার্যক্রম করা হয়েছে। 

উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায় - আজ সোমবার (১৪সেপ্টেম্বর) নেত্রকোণা জেলার সীমান্তবর্তী দূর্গাপুর উপজেলার চন্ড্রীগড় বাজার ও মধ্যবাজারে পলিথিন বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী বিভিন্ন দোকান থেকে আনুমানিক ৩৯কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

 ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন দূর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।

প্রসিকিউশান প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলাম।

এসময় আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন দূর্গাপুর থানা পুলিশের চৌকস টিম। এছাড়াও দূর্গাপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মতিন জানান - আজ সোমবার নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলায় বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও বাজারে আগত ব্যক্তিবর্গের মাঝে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

দূর্গাপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ সহ জরিমানা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেত্রকোণার দূর্গাপুরে উপজেলা ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ সহ জরিমানা আদায় করা হয়েছে। 

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) এই কার্যক্রম করা হয়েছে। 

উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায় - আজ সোমবার (১৪সেপ্টেম্বর) নেত্রকোণা জেলার সীমান্তবর্তী দূর্গাপুর উপজেলার চন্ড্রীগড় বাজার ও মধ্যবাজারে পলিথিন বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী বিভিন্ন দোকান থেকে আনুমানিক ৩৯কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

 ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন দূর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।

প্রসিকিউশান প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলাম।

এসময় আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন দূর্গাপুর থানা পুলিশের চৌকস টিম। এছাড়াও দূর্গাপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মতিন জানান - আজ সোমবার নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলায় বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও বাজারে আগত ব্যক্তিবর্গের মাঝে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই