মুক্তির লড়াই

সারাদেশ

সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের ইন্তেকাল

দৈনিক ইনকিলাবের ভ্রাম্যমাণ সংবাদদাতা এবং কুমিল্লার চান্দিনার প্রবীণ সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিসেল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।  তিনি স্ত্রী, সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে মুন্সী কামাল আতাতুর্ক মিসেলকে সম্প্রতি ঢাকায় এনে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

আজ মঙ্গলবার বাদ আছর কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জে তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মুক্তির লড়াই সম্পাদকের শোক

মুন্সী কামাল আতাতুর্ক মিসেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক মুক্তির লড়াই  সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মুক্তির লড়াই সম্পাদক বলেন, মুন্সী কামাল আতাতুর্ক মিসেল ছিলেন একজন নিষ্ঠাবান ও বস্তুনিষ্ঠ সাংবাদিক। তিনি দীর্ঘকাল চারণ সাংবাদিকতার মতো চষে বেড়িয়ে মাঠপর্যায়ের নানা অনিয়ম, মানুষের দুঃখ-কষ্ট ও সংবাদের পেছনের সত্য তুলে ধরেছেন। সাংবাদিক পরিবারেও তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

এদিকে তার মৃত্যুতে কুমিল্লার সাংবাদিক সমাজ, বরুড়া প্রেসক্লাব, চান্দিনা প্রেস ক্লাব ও স্থানীয় সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই