চাঁদপুরের শাহরাস্তিতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেন ফয়সাল (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুছ সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপন দাস সহ পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। ওই সময় চিতোষী বাজার থেকে ঠাকুর বাড়িমুখী সড়কে সোহেল স্টোরের পূর্ব পাশে তাকে আটক করা হয়। আটকের পর তল্লাশি কালে তার হেফাজতে থাকা ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গ্রেফতারকৃত বিল্লাল হোসেন ফয়সাল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের নরহরিপুর দেবপুর নোয়াবাড়ীর মৃত আলী হোসেনের ছেলে।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন