চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে সাকিব পাটোয়ারী (২৮) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার পূর্ব উপলতা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শাহরাস্তি থানা পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যায় পৌরসভা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময় সাকিব পাটোয়ারীকে মাদক সেবনের দায়ে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।
ওই সময় এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করা হয়।
জানা যায়, দণ্ডপ্রাপ্ত সাকিব পাটোয়ারী পূর্ব উপলতা গ্রামের সেলিম পাটোয়ারীর ছেলে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন