দৈনিক দিনকাল পত্রিকার ৪১তম বছরে পদার্পন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা প্রতিনিধির যৌথ আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮সেপ্টেম্বর) পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এমপি।
এসময় তিনি বলেন, বিএনপি সকল সময় মিডিয়া বান্ধব মানুষিকতা ধারণ করে। আমরা কখনো সাংবাদিকদের কন্ঠ রোধ করবো না।
দৈনিক দিনকাল ৪০বছর পেরিয়ে ৪১বছরে পদার্পন করেছে। পত্রিকাটি বিএনপি এবং বাংলাদেশের সকল সুখ দুঃখের সারথী। আপনারা যারা পত্রিকাটির লাকসাম -মনোহরগঞ্জের দায়িত্ব পালন করছেন আগামী দিনে দিনকাল'কে এগিয়ে নিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে স্বচেষ্ট থাকবেন।
তিনি আরো বলেন, বর্তমানে কিছু লোক সাংবাদিকতার আড়ালে অপ-সাংবাদিকতা করছেন। যা দেশ জাতি ও সমাজের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তাই সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
মনোহরগঞ্জ -লাকসাম উপজেলা প্রেসক্লাবসহ সাংবাদিকদের যে কোন প্রয়োজনে বিএনপি এবং আমি(এমপি) পাশে থাকবেন বলেও জানান। পরে তিনি পত্রিকাটির সম্বৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
দৈনিক দিনকাল পত্রিকার মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি জিএম আহসান উল্লাহ'র সভাপতিত্বে ও লাকসাম উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তাইওয়ানের ব্যবসায়ী মি. এনটনি, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক শফিকুর রহমান শফিক, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফসানুল ইসলাম, লাকসাম উপজেলা সাংবাদিক নেতা নুর উদ্দিন জালাল আজাদ, জাফর আহমেদ, কামাল উদ্দিন, আব্দুল মান্নান, মিজানুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী চৌধুরী সেলিমসহ দুই উপজেলার সাংবাদিকবৃন্দ ও সুধীজন।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন