মুক্তির লড়াই

খেলা

বরুড়ায় এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভ অনুষ্ঠিত

কুমিল্লার বরুড়ায় মরহুম এ কে এম আবু তাহেরের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বরুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সহ-সভাপতি ও বরুড়া বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নূরু, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ, উপজেলা যুবদলের সহ-সভাপতি সেলিম মিয়াজি ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফারভেজ।

এছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খন্দকার জাফর ইকবাল এবং বরুড়া উপজেলা ক্রীড়া কমিটির সদস্য ও পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাদ্দাম সহ ১৮ টি উপজেলার প্রতিনিধি ও ক্রিড়ানুরাগী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

সভায় টুর্নামেন্টের সার্বিক আয়োজন, মাঠ প্রস্তুতি, অংশগ্রহণকারী দল, উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, কুমিল্লা জেলার ১৮টি উপজেলা ও কুমিল্লা মহানগরের দলগুলো এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মরহুম এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায় এবং ইলেভেন স্টার ক্লাব, কুমিল্লার সার্বিক সহযোগিতায় এ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বরুড়ায় এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার বরুড়ায় মরহুম এ কে এম আবু তাহেরের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বরুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সহ-সভাপতি ও বরুড়া বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নূরু, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ, উপজেলা যুবদলের সহ-সভাপতি সেলিম মিয়াজি ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফারভেজ।

এছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খন্দকার জাফর ইকবাল এবং বরুড়া উপজেলা ক্রীড়া কমিটির সদস্য ও পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাদ্দাম সহ ১৮ টি উপজেলার প্রতিনিধি ও ক্রিড়ানুরাগী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

সভায় টুর্নামেন্টের সার্বিক আয়োজন, মাঠ প্রস্তুতি, অংশগ্রহণকারী দল, উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, কুমিল্লা জেলার ১৮টি উপজেলা ও কুমিল্লা মহানগরের দলগুলো এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মরহুম এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায় এবং ইলেভেন স্টার ক্লাব, কুমিল্লার সার্বিক সহযোগিতায় এ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই