মুক্তির লড়াই

সারাদেশ

শাহরাস্তিতে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

চাঁদপুরের শাহরাস্তিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আইনি প্রক্রিয়া শেষে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আমিনুল ইসলামের বাসায় আরবি পড়তে যেত। আরবি পড়ানোর সুযোগে ওই শিক্ষক শিশুটির সঙ্গে অশোভন আচরণ ও শরীরের স্পর্শকাতর স্থান স্পর্শ করতেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে একই ঘটনার পর শিশুটি বিদ্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। বিদ্যালয়ের শিক্ষিকা শামছুন্নাহার শিশুটির কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তার সঙ্গে ঘটা বিষয়টি শিক্ষিকাকে জানায়।

শিক্ষিকা বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে অবহিত করা হয়। তিনি শাহরাস্তি মডেল থানায় বিষয়টি জানালে থানা পুলিশ শিশুটির বক্তব্য গ্রহণ করে এবং অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়। ওই রাতেই উল্যাশ্বর এলাকা থেকে আমিনুল ইসলামকে আটক করা হয়।

রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন দাবি করেন, আটককৃত আমিনুল ইসলাম জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, বিষয়টি নেক্কারজনক। সংবাদ পেয়ে দ্রুত সময়ে ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পরে অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, আটককৃত আমিনুল ইসলাম জামালিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শাহরাস্তিতে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আইনি প্রক্রিয়া শেষে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আমিনুল ইসলামের বাসায় আরবি পড়তে যেত। আরবি পড়ানোর সুযোগে ওই শিক্ষক শিশুটির সঙ্গে অশোভন আচরণ ও শরীরের স্পর্শকাতর স্থান স্পর্শ করতেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে একই ঘটনার পর শিশুটি বিদ্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। বিদ্যালয়ের শিক্ষিকা শামছুন্নাহার শিশুটির কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তার সঙ্গে ঘটা বিষয়টি শিক্ষিকাকে জানায়।

শিক্ষিকা বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে অবহিত করা হয়। তিনি শাহরাস্তি মডেল থানায় বিষয়টি জানালে থানা পুলিশ শিশুটির বক্তব্য গ্রহণ করে এবং অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়। ওই রাতেই উল্যাশ্বর এলাকা থেকে আমিনুল ইসলামকে আটক করা হয়।

রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন দাবি করেন, আটককৃত আমিনুল ইসলাম জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, বিষয়টি নেক্কারজনক। সংবাদ পেয়ে দ্রুত সময়ে ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পরে অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, আটককৃত আমিনুল ইসলাম জামালিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই