বাগেরহাটের রামপালে শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামিকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খুলনা জেলার ফুলতলা থানার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - রামপাল উপজেলার কিসমত চণ্ডিতলা গ্রামের জাফর শেখের ছেলে বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫২)।
এসআরবি-৬ এর দেওয়া সূত্র মতে জানা গেছে, মৎস্য ঘের ও বসতবাড়ির জায়গা-জমি নিয়ে বাদীপক্ষের সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ২১ সেপ্টেম্বর রামপাল উপজেলার চণ্ডীতলা গ্রামে বাদীর বাড়ির সামনের ইটের সলিং রাস্তায় আসামিরা বাদীর বাবাকে নিয়ে গালাগাল ও তুচ্ছ-তাচ্ছিল্য করেন। এ সময় বাদীর ছোট ভাই শেখ আহাদ আহমেদ ঘর থেকে বের হয়ে রাস্তায় এলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা করেন।মামলার এজাহার বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে খুলনার ফুলতলার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন এসআরবি-৬।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন