মুক্তির লড়াই

সারাদেশ

দেবিদ্বারে ফুটবল খেলা দেখে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত এক

কুমিল্লার দেবিদ্বারে নিজ গ্রামের ফুটবল দলের খেলা দেখতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ধামতী ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধ্যবর্তী হাপুড়খাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন (৬০) দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের পলিয়ারপাড়ের মৃত আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজামেহার উচ্চ বিদ্যালয় মাঠে চলমান ফুটবল টুর্নামেন্টে নিজ গ্রাম কুরুইন দলের খেলা দেখতে যান তিনি। খেলা শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে হাপুড়খাড়া এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, “দুর্ঘটনার পর স্থানীয় একজন ফোন করে আমাদের অবহিত করেন। আমি সরকারি হাসপাতাল থেকে সার্টিফিকেট নিতে বলেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শুধুমাত্র এক খেলার আনন্দ উপভোগ করতে গিয়ে জীবন হারানো এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দেবিদ্বারে ফুটবল খেলা দেখে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত এক

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার দেবিদ্বারে নিজ গ্রামের ফুটবল দলের খেলা দেখতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ধামতী ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধ্যবর্তী হাপুড়খাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন (৬০) দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের পলিয়ারপাড়ের মৃত আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজামেহার উচ্চ বিদ্যালয় মাঠে চলমান ফুটবল টুর্নামেন্টে নিজ গ্রাম কুরুইন দলের খেলা দেখতে যান তিনি। খেলা শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে হাপুড়খাড়া এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, “দুর্ঘটনার পর স্থানীয় একজন ফোন করে আমাদের অবহিত করেন। আমি সরকারি হাসপাতাল থেকে সার্টিফিকেট নিতে বলেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শুধুমাত্র এক খেলার আনন্দ উপভোগ করতে গিয়ে জীবন হারানো এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই