চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া পৌরসভার মনগাজী প্রধানীয়া বাড়িতে শুক্রবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা মনির হোসেন এবং প্রবাসী সায়েম হাসানের বসতবাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দেয়।
এই ঘটনার পেছনে এলাকার চিহ্নিত মাদক কারবারিদের প্রত্যক্ষ হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায় , প্রবাসী সায়েম হাসান দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় তিনি সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান এবং মাদক কারবারিদের প্রতিরোধের আহ্বান জানিয়ে একটি পোস্ট দেন। এর জের ধরেই কড়ইয়া এলাকার মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধমূলকভাবে শুক্রবার রাতের আঁধারে এই অগ্নিকাণ্ড ঘটায় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
আগুনে ঘরের বিপুল পরিমাণের আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার আকস্মিকতায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও সচেতন সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "মাদকের বিরুদ্ধে কথা বলায় প্রবাসীর বাড়িতে এভাবে হামলা ও অগ্নিসংযোগ সমাজ ও আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর চরম আঘাত। আমরা অনতিবিলম্বে এ ঘটনায় জড়িত সকল আসামিকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
ঘটনার বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন