মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে নওগাঁর আত্রাইয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। প্রধান আলোচক ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।
সভায় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধে শিক্ষার্থী এবং শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো শিক্ষার্থী যাতে মাদক, সন্ত্রাস বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবক ও শিক্ষকদের নিয়মিত নজর রাখার আহ্বান জানান তিনি।
প্রধান আলোচক পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেন, বর্তমান সময়ে সাইবার অপরাধ একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই শিক্ষার্থীদের অনলাইন জগতে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, ভুয়া তথ্য প্রচার, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনাকাঙ্ক্ষিত যোগাযোগ, অন্যকে হয়রানি বা সাইবার বুলিংয়ের মতো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে কোনো শিক্ষার্থী বা নাগরিক মাদক, সাইবার অপরাধ কিংবা অন্য কোনো অপরাধের তথ্য জানতে পারলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন তিনি। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের আহ্বান জানান পুলিশ সুপার।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা মাদক প্রতিরোধ, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও সাইবার হয়রানিসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। সংসদ সদস্য ও পুলিশ সুপার শিক্ষার্থীদের এসব প্রশ্নের উত্তর দেন এবং অপরাধমুক্ত সমাজ গঠনে তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি সহপাঠী ও সমাজের অন্যদেরও সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক ও সাইবার অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন