লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদের মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এর আগে বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নুর মোহাম্মদ ওই এলাকার মৃত রহিম উদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বোনের জমি নিয়ে বড় ভাই নুর ইসলাম ও ছোট ভাই নুর মোহাম্মদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বিকেলে দুজনের মধ্যে মারামারি শুরু হয়।
এক পর্যায়ে নুর ইসলাম লাঠি দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন