আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার পুলিশি হটলাইন চালু করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে খবর পেলে সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে পুলিশের সাড়া দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। এ জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে কুইক রেসপন্স টিম। এ বছর উপজেলায় ৯০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে মুরাদনগর থানা প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান। জরুরি প্রয়োজনে পুলিশের হটলাইন নম্বর ০১৩২০-১১৪২৬১-এ যোগাযোগের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ।
সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুনির্দিষ্ট নির্দেশনায় ২৪ ঘণ্টা পুলিশের হটলাইন চালু থাকবে। পাশাপাশি কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। যেকোনো প্রয়োজনে পুলিশকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভিন্ন কনটেন্ট ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক কোনো তথ্য বা কনটেন্ট চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে হবে। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে পুলিশ সতর্ক রয়েছে।
থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মাসুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা পূজা ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ, মুরাদনগর উপজেলা পূজা ফ্রন্টের সভাপতি অধ্যাপক দ্বীন দয়াল পাল ও সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুস্তাক আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ কায়েছ আহমেদ মীর ও মো. নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিংকু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, যুবদল নেতা মাসুম মুন্সীসহ বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন