ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল সহ কাভার্ডভ্যান ও ইজিবাইক আটক

মোঃ বেলায়েত হোসেন, শেরপুর ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টানা অভিযানে শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল, একটি কাভার্ডভ্যান ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক আটক করেছে টহল দল। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদীর রাজাপাহাড় এবং হালুয়াঘাটের পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী সীমান্ত পথে চোরাকারবারীরা ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবানসহ বিভিন্ন মালামাল ও গরু পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ও ২০ নভেম্বর পৃথক অভিযানে এসব পণ্য ও যানবাহনসহ সর্বমোট ৭১ লাখ ৬ হাজার ৬০০ টাকার মালামাল জব্দ করা হয়। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে কঠোর অভিযান অব্যাহত রেখেছে এবং তা ভবিষ্যতেও চলবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল সহ কাভার্ডভ্যান ও ইজিবাইক আটক

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image
মোঃ বেলায়েত হোসেন, শেরপুর ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টানা অভিযানে শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল, একটি কাভার্ডভ্যান ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক আটক করেছে টহল দল। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদীর রাজাপাহাড় এবং হালুয়াঘাটের পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী সীমান্ত পথে চোরাকারবারীরা ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবানসহ বিভিন্ন মালামাল ও গরু পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ও ২০ নভেম্বর পৃথক অভিযানে এসব পণ্য ও যানবাহনসহ সর্বমোট ৭১ লাখ ৬ হাজার ৬০০ টাকার মালামাল জব্দ করা হয়। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে কঠোর অভিযান অব্যাহত রেখেছে এবং তা ভবিষ্যতেও চলবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত