ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাইবান্ধার দস্যুতা মামলার পলাতক আসামি গ্রেফতার

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি গাইবান্ধা সদর থানার দস্যুতা মামলা (নং-২৩) এর এজাহারভুক্ত পলাতক আসামি মানিক মিয়া (৩৬) কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক থাকা এই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর রাত ১১টার দিকে কুমিল্লা জেলায় বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়। অভিযানটি যৌথভাবে পরিচালনা করে র‍্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্প (সিপিসি-৩) এবং র‍্যাব-১১ এর কুমিল্লা ক্যাম্প (সিপিসি-২)। গ্রেফতারকৃত মানিক মিয়া গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের সিংহপুর গ্রামের ফজলার রহমানের ছেলে। র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাইবান্ধার দস্যুতা মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫

featured Image
মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি গাইবান্ধা সদর থানার দস্যুতা মামলা (নং-২৩) এর এজাহারভুক্ত পলাতক আসামি মানিক মিয়া (৩৬) কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক থাকা এই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর রাত ১১টার দিকে কুমিল্লা জেলায় বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়। অভিযানটি যৌথভাবে পরিচালনা করে র‍্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্প (সিপিসি-৩) এবং র‍্যাব-১১ এর কুমিল্লা ক্যাম্প (সিপিসি-২)। গ্রেফতারকৃত মানিক মিয়া গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের সিংহপুর গ্রামের ফজলার রহমানের ছেলে। র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত