প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার দেশটিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। বইপড়া ও গবেষণাচর্চা বাড়িয়ে জ্ঞানভিত্তিক, মেধানির্ভর রাষ্ট্র গড়াই সরকারের লক্ষ্য।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, অমর একুশে বইমেলা শুধু বেচাকেনার উৎসব নয়; এটি ভাষা আন্দোলনের চেতনার স্মারক এবং জাতির আত্মপরিচয়ের প্রতীক। তবে মেলার পরিসর বাড়লেও গবেষণাধর্মী বই প্রকাশ ও পাঠাভ্যাস বৃদ্ধির বিষয়টি গুরুত্বসহকারে ভাবতে হবে।[TECHTARANGA-POST:3221]ইন্টারনেট আসক্তি তরুণদের বইবিমুখ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তি প্রয়োজনীয় হলেও বই পড়ার গভীরতা ও মানসিক বিকাশের বিকল্প নেই। পাঠাভ্যাসে বাংলাদেশ পিছিয়ে আছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।[TECHTARANGA-POST:3211]ভবিষ্যতে বইমেলাকে আন্তর্জাতিক পরিসরে আয়োজনের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এতে বিশ্বসাহিত্য ও বহুভাষা চর্চায় আগ্রহ বাড়বে। বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, অমর একুশে বইমেলা সারাদেশে বিস্তৃত হয়ে উঠবে জ্ঞান, সংস্কৃতি ও প্রজন্মের সেতুবন্ধনের প্রাণের মেলায়।