ঢাকা   শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে বরুড়ার ডালিয়া

একসময় প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে সক্রিয় উপস্থিতির কারণে আলোচনায় আসা ছাত্রদল নেত্রী অ্যাডভোকেট ডালিয়া রহমান আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। এবার তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন—দলীয় সূত্রে এমনটাই জানা গেছে।[TECHTARANGA-POST:3147]দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির কঠিন সময় পেরিয়ে আসা ডালিয়া রহমান তৃণমূল পর্যায়ে নিজস্ব একটি পরিচিতি তৈরি করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং নানা প্রতিকূল পরিস্থিতিতেও রাজপথে কর্মসূচিতে অংশ নিয়েছেন।২০০৮ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিবিএ (হিসাববিজ্ঞান) বিভাগে ভর্তি হন ডালিয়া। তবে ২০১০ সালে রাজনৈতিক বিরূপ পরিবেশ ও হুমকির মুখে তাকে ক্যাম্পাস ছাড়তে হয়। পরে ইস্টার্ন ইউনিভার্সিটিতে এলএলবি (অনার্স) কোর্সে ভর্তি হয়ে পুনরায় ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার রাজনীতিতে সক্রিয় হন। ২০১২ সালে তিনি ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান।[TECHTARANGA-POST:3141]বিশেষ করে খালেদা জিয়ার আদালতে হাজিরা, দলীয় সফর ও আন্দোলন-সংগ্রামের বিভিন্ন কর্মসূচিতে তার নিয়মিত উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়। সেই সময়ের ছবি ও ভিডিও তাকে তৃণমূল নেতাকর্মীদের কাছে পরিচিত মুখে পরিণত করে।বিএনপির একাধিক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনৈতিক দুঃসময়ে অনেকেই নিষ্ক্রিয় থাকলেও ডালিয়া রহমান মাঠ ছাড়েননি। গুম, গ্রেপ্তার ও নির্যাতনের শঙ্কা উপেক্ষা করে তিনি কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তাদের ভাষায়, “দলের কঠিন সময়ে যারা পাশে থাকে, মূল্যায়নের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া উচিত।”দলীয় সূত্র জানায়, ডালিয়ার পরিবারও দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পারিবারিকভাবে রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠায় ছাত্রজীবন থেকেই সংগঠনের প্রতি তার আগ্রহ তৈরি হয়। আন্দোলন-সংগ্রামে পরিবারের সদস্যদের সম্পৃক্ততাও তাকে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন তিনি।ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন ডালিয়া রহমান। ২০২২ সাল পর্যন্ত তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।ডালিয়া রহমান বলেন, “স্বৈরাচারবিরোধী সব আন্দোলন-সংগ্রামে সহযোদ্ধা ভাই-বোনদের সঙ্গে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছি। আপোষহীন নেতৃত্বের সান্নিধ্য পাওয়া আমার জীবনের বড় অর্জন।”দলীয় সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হলেও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌড়ে ডালিয়া রহমানের নাম ঘিরে আলোচনা ইতোমধ্যেই জোরালো হয়েছে। এখন দেখার বিষয়—দলের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পারেন কি না ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেত্রী।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে বরুড়ার ডালিয়া