ঢাকা   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

বরুড়ায় দুই ইট ভাটা মালিকের আড়াই লাখ টাকা জরিমানা

কুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

০১ ফেব্রুয়ারী বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সময়ে বরুড়া শিলমুড়ি উত্তর ইউনিয়নের গামারুয়ায় অবস্থিত মেসার্স আয়ান ব্রিকস এবং লক্ষীপুর ইউনিয়নের বাজারের নিকটবর্তী রাস্তার পাশে অবস্থিত মেসার্স এম বি এফ ইটভাটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় এর সিনিয়র কেমিস্ট মো: রায়হান মোর্শেদ ও পরিদর্শক মোঃ জোবায়ের হোসেন এবং আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ পরিচালিত এ অভিযানে ২টি  ইট ভাটায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী আবাসিক ও সংরক্ষিত এলাকায় ইটভাটা পরিচালনা করায় এবং অননুমোদিত উপায়ে মাটি সংগ্রহ করার অপরাধ প্রমানিত হওয়ায় দন্ড ১৫ (১) ও ১৮(২) ধারায় ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বরুড়ায় দুই ইট ভাটা মালিকের আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

০১ ফেব্রুয়ারী বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সময়ে বরুড়া শিলমুড়ি উত্তর ইউনিয়নের গামারুয়ায় অবস্থিত মেসার্স আয়ান ব্রিকস এবং লক্ষীপুর ইউনিয়নের বাজারের নিকটবর্তী রাস্তার পাশে অবস্থিত মেসার্স এম বি এফ ইটভাটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় এর সিনিয়র কেমিস্ট মো: রায়হান মোর্শেদ ও পরিদর্শক মোঃ জোবায়ের হোসেন এবং আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ পরিচালিত এ অভিযানে ২টি  ইট ভাটায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী আবাসিক ও সংরক্ষিত এলাকায় ইটভাটা পরিচালনা করায় এবং অননুমোদিত উপায়ে মাটি সংগ্রহ করার অপরাধ প্রমানিত হওয়ায় দন্ড ১৫ (১) ও ১৮(২) ধারায় ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত