ঢাকা   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

চাঁদপুরে ৪৫টি বাজারের খাজনা আদায় বন্ধের ঘোষণা

চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক পহেলা বৈশাখ থেকে ২ উপজেলার ৪৫টি বাজারে  খাজনা আদায় বন্ধের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার উয়ারুক বাজারে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

জানা যায়, উপজেলা প্রশাসন প্রতিটি বাজারের ইজারা বিজ্ঞপ্তি দেয়ার পর সরকারের সব নিয়মনীতি অনুসরণ করে এমপির নির্দেশে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় রাজস্ব সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এতে সাধারণ বিক্রেতাদের কাছ থেকে আর কোনো খাজনা আদায় করা হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, এ উদ্যোগে রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হবে না, ইতোমধ্যেই রাজস্ব পরিশোধ করা হয়েছে।

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক জানান, আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি। খাজনা আদায়ের নামে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। এতে করে অনেকেই চাঁদাবাজির সুযোগ পাচ্ছে। আমার সংসদীয় আসনে কোনো প্রকার চাঁদাবাজি ও মানুষ হয়রানি হতে দেয়া হবে না। 

তিনি আরো জানান, শুধু বাজার নয়! বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডের মতো জায়গাতেও ইজারা এবং চাঁদাবাজি বন্ধ থাকবে। কোনো অজুহাতে মানুষের ওপর অন্যায় বা জুলুম মেনে নেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি করেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

চাঁদপুরে ৪৫টি বাজারের খাজনা আদায় বন্ধের ঘোষণা

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক পহেলা বৈশাখ থেকে ২ উপজেলার ৪৫টি বাজারে  খাজনা আদায় বন্ধের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার উয়ারুক বাজারে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

জানা যায়, উপজেলা প্রশাসন প্রতিটি বাজারের ইজারা বিজ্ঞপ্তি দেয়ার পর সরকারের সব নিয়মনীতি অনুসরণ করে এমপির নির্দেশে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় রাজস্ব সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এতে সাধারণ বিক্রেতাদের কাছ থেকে আর কোনো খাজনা আদায় করা হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, এ উদ্যোগে রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হবে না, ইতোমধ্যেই রাজস্ব পরিশোধ করা হয়েছে।

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক জানান, আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি। খাজনা আদায়ের নামে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। এতে করে অনেকেই চাঁদাবাজির সুযোগ পাচ্ছে। আমার সংসদীয় আসনে কোনো প্রকার চাঁদাবাজি ও মানুষ হয়রানি হতে দেয়া হবে না। 

তিনি আরো জানান, শুধু বাজার নয়! বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডের মতো জায়গাতেও ইজারা এবং চাঁদাবাজি বন্ধ থাকবে। কোনো অজুহাতে মানুষের ওপর অন্যায় বা জুলুম মেনে নেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি করেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত