ক্ষমতায় গেলে বিএনপি সরকার ক্ষুদ্র ঋণের মাধ্যমে বিদেশে যাওয়ার ব্যবস্থা করবে; তারেক রহমান
দেশের মানুষ ও রাষ্ট্রের ভাগ্য পরিবর্তনের কার্যকর অভিজ্ঞতা বিএনপির রয়েছে; তারেক রহমান
ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা করে কৃষিঋণ দেওয়া হবে; তারেক রহমান
ক্ষমতায় গেলে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে; তারেক রহমান
দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হাতেই রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ ও রাষ্ট্রের ভাগ্য পরিবর্তনের কার্যকর অভিজ্ঞতাও বিএনপির রয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, দেশ চালানোর বাস্তব অভিজ্ঞতা বিএনপির রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের এক কোটি বেকারের সমস্যার সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া হবে।
এ লক্ষ্যে ভোকেশনাল ইনস্টিটিউট সম্প্রসারণ এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।
বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করে তারেক রহমান বলেন, যাদের বন্ধু–বান্ধব সরকার পরিচালনার অংশ ছিল, তারা ক্ষমতায় থেকেও সাধারণ মানুষের জীবনমান বদলাতে পারেনি।
স্থানীয় উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, এলাকার সমস্যা এলাকার মানুষই সবচেয়ে ভালোভাবে সমাধান করতে পারে। বাইরে থেকে কেউ এসে কোনো এলাকার প্রকৃত উন্নয়ন করতে পারে না।
বিদেশে কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিদেশে যেতে আগ্রহীদের আর বাপ–দাদার জমি বিক্রি করতে হবে না। বিএনপি সরকার ক্ষুদ্র ঋণের মাধ্যমে বিদেশে যাওয়ার ব্যবস্থা করবে, যাতে পরিবারের ভিটেমাটি রক্ষা পায় এবং ভবিষ্যৎ নিরাপদ থাকে।
কৃষকদের জন্য বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা করে কৃষিঋণ দেওয়া হবে এবং সেই ঋণের সুদসহ পুরো টাকা বিএনপি সরকার পরিশোধ করবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকরা আরও উৎসাহিত হবে।
স্বাস্থ্যখাতে বড় উদ্যোগের ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাতে মানুষ ঘরে বসেই প্রাথমিক চিকিৎসা সেবা পায়। এর ফলে গ্রাম ও শহরের স্বাস্থ্যসেবার বৈষম্য কমবে।
নারী নিরাপত্তা নিয়ে তিনি বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যেখানে মা–বোনেরা দিনের যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারবে।
একই সঙ্গে তিনি যোগ করেন, “আমাদের লক্ষ্য এমন বাংলাদেশ গড়া, যেখানে মানুষ রাতে নিশ্চিন্তে ও নিরাপদে ঘুমাতে পারবে।
মেগা প্রকল্পের সমালোচনা করে তারেক রহমান বলেন, মেগা প্রকল্পের নামে দেশে মেগা দুর্নীতি হয়েছে। এসব প্রকল্পে গুটিকয়েক মানুষের ভাগ্য বদলালেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে উন্নয়নের নামে লুটপাট নয়, জনগণের বাস্তব প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন