ঢাকা   শনিবার, ২৮ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

ভোটের আগে আতঙ্ক

নেত্রকোনায় ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগ

নেত্রকোনার সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রের বুথ কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দেওয়া হয়। এতে ওই বুথে থাকা দুটি বেঞ্চ, একটি ফ্যান ও লাইট আগুনে পুড়ে যায়।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পরদিন সকালে পুলিশ, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেন। পুলিশ জানায়, বিদ্যালয়ের মোট সাতটি বুথের মধ্যে পুরাতন ভবনটিতে চারটি বুথ ছিল। এর মধ্যে একটি বুথের পেছনের জানালা ভেঙে বা খুলে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভোটের আগে এমন অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ২৮ মার্চ ২০২৬

নেত্রকোনায় ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নেত্রকোনার সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রের বুথ কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দেওয়া হয়। এতে ওই বুথে থাকা দুটি বেঞ্চ, একটি ফ্যান ও লাইট আগুনে পুড়ে যায়।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পরদিন সকালে পুলিশ, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেন। পুলিশ জানায়, বিদ্যালয়ের মোট সাতটি বুথের মধ্যে পুরাতন ভবনটিতে চারটি বুথ ছিল। এর মধ্যে একটি বুথের পেছনের জানালা ভেঙে বা খুলে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভোটের আগে এমন অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত