ঢাকা   বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

সম্পন্ন ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিকতা

শপথ নিলেন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার আগে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে তারা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এমপিরা। সকাল পৌনে ১১টার দিকে তাদের শপথ পড়ান সিইসি। এরপর পর্যায়ক্রমে ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়।

এদিকে, বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে নতুন সরকার।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ঘোষিত বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের ফলাফল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।

শপথগ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো, এখন নজর নতুন সরকারের কার্যপরিকল্পনার দিকে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

শপথ নিলেন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র এমপিরা

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার আগে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে তারা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এমপিরা। সকাল পৌনে ১১টার দিকে তাদের শপথ পড়ান সিইসি। এরপর পর্যায়ক্রমে ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়।

এদিকে, বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে নতুন সরকার।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ঘোষিত বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের ফলাফল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।

শপথগ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো, এখন নজর নতুন সরকারের কার্যপরিকল্পনার দিকে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত