ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান-কে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, সংসদে কার্যকর ও সমন্বিত ভূমিকা নিশ্চিত করতে শীর্ষ নেতৃত্বকে সামনে আনা হয়েছে। ফলে জামায়াতের সর্বোচ্চ নেতা সরাসরি বিরোধী দলের নেতৃত্ব দেবেন।
বিরোধীদলীয় উপনেতা নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত এমপি ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দলীয় ও জোট রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-১১ আসনের নবনির্বাচিত এমপি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান। বিরোধী জোটের বিভিন্ন দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও তাদের জোটের এমপিরা। তবে শপথের আগে সংবিধান সংস্কার ইস্যুতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে তারাও এমপি হিসেবে শপথ নেবেন না। পরে সংসদ ভবনে জরুরি বৈঠকে দীর্ঘ আলোচনার পর শপথ নেওয়ার সিদ্ধান্ত হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২১২টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথ সুগম করে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে অবস্থান নেয়।
নতুন এই বিন্যাসে সংসদে সরকার ও বিরোধী দলের ভূমিকা কীভাবে প্রতিফলিত হয়—সেদিকেই এখন রাজনৈতিক মহলের দৃষ্টি।

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন