ঢাকা   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

বাজার তদারকি

চট্টগ্রামে বেশি দামে ফল ও গ্যাস বিক্রির দায়ে জরিমানা গুনল ৫ প্রতিষ্ঠান

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফলমন্ডি এলাকায় অধিক মূল্যে ফল বিক্রি ও সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষা চট্টগ্রাম বিভাগীয় কার্যাললের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, ফলমন্ডিতে আজ অভিযান চালানো হয়েছে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় মায়াবী ফ্রুটসকে ২০ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স তুহিন এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, মেসার্স উমাইমা ইন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, অন-অনুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রয়ের অভিযোগে সিয়াম কসমেটিক্স ৪ হাজার টাকা ও অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে হক এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে বেশি দামে ফল ও গ্যাস বিক্রির দায়ে জরিমানা গুনল ৫ প্রতিষ্ঠান

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফলমন্ডি এলাকায় অধিক মূল্যে ফল বিক্রি ও সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষা চট্টগ্রাম বিভাগীয় কার্যাললের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, ফলমন্ডিতে আজ অভিযান চালানো হয়েছে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় মায়াবী ফ্রুটসকে ২০ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স তুহিন এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, মেসার্স উমাইমা ইন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, অন-অনুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রয়ের অভিযোগে সিয়াম কসমেটিক্স ৪ হাজার টাকা ও অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে হক এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত