ঢাকা   বুধবার, ১১ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

শেরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

শেরপুরে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের কান্দাপাড়াস্থ ‘অর্কিড গার্ডেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শহর ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।

এর আগে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সুধী সমাজের প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় করেন এমপি রাশেদুল ইসলাম।

পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।

এসময় স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ৫ শতাধিক লোক ইফতার মাহফিলে অংশ নেয়।

 পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১১ মার্চ ২০২৬

শেরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

শেরপুরে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের কান্দাপাড়াস্থ ‘অর্কিড গার্ডেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শহর ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।

এর আগে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সুধী সমাজের প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় করেন এমপি রাশেদুল ইসলাম।

পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।

এসময় স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ৫ শতাধিক লোক ইফতার মাহফিলে অংশ নেয়।

 পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত