ঢাকা   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হলুদ-মরিচের বস্তায় মাদক, আটক - ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে হলুদ ও মরিচ গুঁড়ার বস্তার ভেতরে লুকিয়ে রাখা নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পৃথক দুই অভিযানে মোট ১৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স (Eskuf DX) সিরাপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলার ১৭৭ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামে একটি গোয়ালঘরে অভিযান চালায়। এ সময় হলুদ ও মরিচ গুঁড়ার ১১টি বস্তাসহ মো: ইব্রাহিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বস্তাগুলোর ভেতর থেকে ৭৪ বোতল এসকাফ ডিএক্স সিরাপ উদ্ধার করা হয়। আটক ইব্রাহিম ছোট বিশ্বনাথপুর গ্রামের মৃত মান্নানের ছেলে।

একই রাতে সোনামসজিদ বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি সংঘবদ্ধ চক্র পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আরও ১০০ বোতল এসকাফ ডিএক্স সিরাপ জব্দ করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানানো হয়েছে, আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে।

বিজিবি জানায়, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ জন আসামিসহ প্রায় চার হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হলুদ-মরিচের বস্তায় মাদক, আটক - ১

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত