ঢাকা   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

শিবগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৫) অভিযানে এক কেজি গাঁজাসহ মো. আব্দুল কাদের (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত আব্দুল কাদের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনীপাড়া গ্রামের মো. মহিরুল ইসলামের ছেলে।

​র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান চলাকালীন গোপন সংবাদ পায় যে, শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ স্থলবন্দরগামী সড়কের রুপালী স্কেল সংলগ্ন এলাকায় এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে।

​সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাবের টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানে আব্দুল কাদেরকে আটক করা হয় এবং তার সাথে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ (এক) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

​র‍্যাব-৫ এর প্রতিনিধি জানান, অপরাধ দমনে র‍্যাবের এই অগ্রণী ভূমিকা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৫) অভিযানে এক কেজি গাঁজাসহ মো. আব্দুল কাদের (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত আব্দুল কাদের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনীপাড়া গ্রামের মো. মহিরুল ইসলামের ছেলে।

​র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান চলাকালীন গোপন সংবাদ পায় যে, শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ স্থলবন্দরগামী সড়কের রুপালী স্কেল সংলগ্ন এলাকায় এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে।

​সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাবের টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানে আব্দুল কাদেরকে আটক করা হয় এবং তার সাথে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ (এক) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

​র‍্যাব-৫ এর প্রতিনিধি জানান, অপরাধ দমনে র‍্যাবের এই অগ্রণী ভূমিকা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত