ঢাকা   বুধবার, ১১ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে র‌্যালী, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা, বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মহড়ায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা অংশগ্রহণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি (ভূমি) কমিশনার নাবিলা ইয়াসমিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন দেশে ইদানিং ব্যাপক হারে ভূমিকম্প অনুভূত হচ্ছে। ভূমিকম্পের মাধ্যমে অনেক দুর্যোগের সৃষ্টি হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্যোগকে তাৎক্ষণিক ভাবে মোকাবেলা করতে আগাম প্রস্তুতি গ্রহণের কোন বিকল্প নেই। তাই তাৎক্ষণিক ভাবে যে কোন দুর্যোগ মোকাবেলা করতে এমন মহড়া থেকে শিক্ষনীয় বিষয়গুলো সব সময় কাজে লাগানোর চেস্টা করতে হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১১ মার্চ ২০২৬

রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

“দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে র‌্যালী, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা, বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মহড়ায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা অংশগ্রহণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি (ভূমি) কমিশনার নাবিলা ইয়াসমিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন দেশে ইদানিং ব্যাপক হারে ভূমিকম্প অনুভূত হচ্ছে। ভূমিকম্পের মাধ্যমে অনেক দুর্যোগের সৃষ্টি হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্যোগকে তাৎক্ষণিক ভাবে মোকাবেলা করতে আগাম প্রস্তুতি গ্রহণের কোন বিকল্প নেই। তাই তাৎক্ষণিক ভাবে যে কোন দুর্যোগ মোকাবেলা করতে এমন মহড়া থেকে শিক্ষনীয় বিষয়গুলো সব সময় কাজে লাগানোর চেস্টা করতে হবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত