ঢাকা   বুধবার, ১১ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

নকলায় ২০ কেজি গাঁজা সহ দুই মাদককারবারি গ্রেপ্তার

শেরপুর জেলা নকলা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় বহন করা তলাবিহীন টুকরির ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সিপিসি-১ এর আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে শেরপুর জেলার নকলা থানার ফুলপুর-নকলা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের আভিযানিক দল। এ সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে দুই মাদককারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার বাসিন্দা মো. রতন মিয়া (২২) এবং মো. গফুর আমিন (১৯)। 

উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তারা তাদের কাছে গাঁজা থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে সিএনজিতে বহন করা তলাবিহীন ৩০টি টুকরির মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের শেরপুর জেলার নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১১ মার্চ ২০২৬

নকলায় ২০ কেজি গাঁজা সহ দুই মাদককারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

শেরপুর জেলা নকলা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় বহন করা তলাবিহীন টুকরির ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সিপিসি-১ এর আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে শেরপুর জেলার নকলা থানার ফুলপুর-নকলা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের আভিযানিক দল। এ সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে দুই মাদককারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার বাসিন্দা মো. রতন মিয়া (২২) এবং মো. গফুর আমিন (১৯)। 

উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তারা তাদের কাছে গাঁজা থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে সিএনজিতে বহন করা তলাবিহীন ৩০টি টুকরির মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের শেরপুর জেলার নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত