ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আর ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন কায়সার কামাল। সংসদের প্রথম অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা এ পদে নির্বাচিত হন।
সংসদের কার্যক্রম শুরুর পর বরগুনা–২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম স্পিকার পদে ভোলা–৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন খুলনা–৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম। পরে অধিবেশনে সভাপতিত্বকারী খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। ফলে হাফিজ উদ্দিন আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন।
একই প্রক্রিয়ায় ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন কায়সার কামাল। তাদের নির্বাচনের পর সংসদের কার্যক্রম ৩০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়।
বর্তমানে হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এবং কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেওয়ার আগে তাদের মন্ত্রিপরিষদের এসব পদ থেকে পদত্যাগ করতে হবে।
অধিবেশনের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে আমি জনগণের প্রতিনিধিত্ব করছি। স্বনির্ভর বাংলাদেশ গড়াই বিএনপির রাজনীতি। আমরা চাই দেশের প্রতিটি মানুষ স্বনির্ভর হোক। এজন্য সংসদ সদস্যদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদমুক্ত ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গঠনের প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিরোধ থাকার কথা নয়। আগের ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলেছিল। আমরা সংসদকে আবারও রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই।
তারেক রহমান বলেন, নিয়ম অনুযায়ী সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের অধিবেশনে উপস্থিত থাকার কথা থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তিনি উল্লেখ করেন, “জনরোষের প্রেক্ষাপটে কেউ কারাগারে, কেউ নিখোঁজ বা পলাতক থাকায় বিশেষ পরিস্থিতিতে এই সংসদ অধিবেশন শুরু করতে হচ্ছে।”
প্রধানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করার পর তাঁর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। উল্লেখ্য, এবারের সংসদের যাত্রা শুরু হয়েছে স্পিকারের শূন্য চেয়ার দিয়ে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন।
সংসদ কার্যসূচি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি এদিন অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করবেন আইনমন্ত্রী আসিফ নজরুল। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব এবং ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উত্থাপন করা হবে।
প্রথম দিনের অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর ভাষণের মাধ্যমে।

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন