ঢাকা   শনিবার, ১৪ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

বিচারবিভাগ স্বাধীন ও নিরপেক্ষ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে

জাতীয়তাবাদী লেখক প্রকাশক ফোরামের চেয়ারম্যান, কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেছেন, দেশে বিচারবিভাগকে স্বাধীন ও নিরপেক্ষ করার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে শক্তিশালী করতে বিচারবিভাগের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর হোটেল অরনেটের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী লেখক প্রকাশক ফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, কোটা সংস্কার রিট পিটিশনার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম রহম মিল্কী, জাতীয়তাবাদী লেখক প্রকাশক ফোরামের মহাসচিব হাজী মো. জিয়া উদ্দিন জিয়া এবং ট্রেজারার প্রকাশক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক তামিজী বর্তমান সংসদকে ‘জনগণের সংসদ’ হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তি ও গঠনমূলক বিতর্কের মাধ্যমে সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে হবে। জাতীয় সমস্যাগুলোর সমাধানে সংসদকে কেন্দ্রবিন্দু করে বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই বিপ্লব পর্যন্ত দেশের জন্য আত্মদানকারী সব শহীদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা রয়েছে। তাঁদের আত্মত্যাগের মাধ্যমেই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হয়েছে।

অধ্যাপক তামিজী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে ঋণনির্ভরতা থেকে বের করে বিনিয়োগমুখী অর্থনীতিতে রূপান্তর করা সময়ের দাবি। একই সঙ্গে দুর্নীতি দমনকে সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত বলে তিনি মত দেন।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী লেখক প্রকাশক ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, লেখক ও প্রকাশকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৪ মার্চ ২০২৬

বিচারবিভাগ স্বাধীন ও নিরপেক্ষ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত