বিশেষ অভিযান ‘ এস ড্রাইভ’ পরিচালনা করে চট্টগ্রাম মহানগরে গত দুই সপ্তাহে ৭০৫ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ই মার্চ) সিএমপি তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার করা হয় ৯৭ জন মাদক কারবারি, ৩৬৭ জন ছিনতাইকারী, ১৪৮ জন কিশোর গ্যাং সদস্য ৬৯ জন জুয়াড়ি এবং ২৪ জন চাঁদাবাজ।
এ সময় অভিযান চলাকালে উদ্ধার করা হয় বিভিন্ন প্রকারের মাদক। এইসব মাদকের মধ্যে রয়েছে প্রায় ১ লাখ ৯৮ হাজার ২৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৬৮০ গ্রাম ও ১৭৮ পুরিয়া গাঁজা, ৪৮ ক্যান বিয়ার এবং ৮৪ লিটার চোলাই মদ।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী একটি বিদেশি স্টেনগান (এসএমজি), একটি বিদেশি সাবমেশিনগান (এসএমসি), একটি ওয়ান শুটার গান, তিনটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার ও একটি দেশীয় পাইপগান উদ্ধার করে। পাশাপাশি ৪৭৩ রাউন্ড পিস্তলের গুলি, ৭৬টি শটগানের কার্তুজ, এসএমজির তিনটি ম্যাগাজিন ও পিস্তলের তিনটি ম্যাগাজিন জব্দ করা হয়।
এছাড়া পুলিশ জানায় উদ্ধারকৃত বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্রের মধ্যে আরও রয়েছে একটি চাইনিজ কুড়াল, চারটি দেশীয় কিরিচ, একটি রামদা, আটটি ছোরা, তিনটি ধামা, দুটি চাপাতি ও একটি কাঁচি । এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ৪০টি চোরাই মোবাইল ফোনও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন