ঢাকা   শনিবার, ২৮ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহা সড়কের পাকুন্দিয়া  উপজেলার পুলেরঘাট (মাইজহাটি) এলাকায় এ ঘটনা ঘটে।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ খুরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিয়ান সাব্বির পাকুন্দিয়া উপজেলার মধ্য মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে । তিনি কিশোরগঞ্জের ওয়ালীনেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, পুলেরঘাট বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন সাব্বির।মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কলেজ ছাত্র সাব্বির।আশংকাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারজানা আক্তার (ববি) জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। 

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় কটিয়াদী হাইওয়ে পুলিশ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ২৮ মার্চ ২০২৬

পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহা সড়কের পাকুন্দিয়া  উপজেলার পুলেরঘাট (মাইজহাটি) এলাকায় এ ঘটনা ঘটে।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ খুরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিয়ান সাব্বির পাকুন্দিয়া উপজেলার মধ্য মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে । তিনি কিশোরগঞ্জের ওয়ালীনেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, পুলেরঘাট বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন সাব্বির।মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কলেজ ছাত্র সাব্বির।আশংকাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারজানা আক্তার (ববি) জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। 

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় কটিয়াদী হাইওয়ে পুলিশ।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত