ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার  ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রমজান হোসেন খানের সহযোগীতায় দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।

রবিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, দীঘিবরাব এলাকার সোহেলের ছেলে জয়, বরাব এলাকার আকবর মিয়ার ছেলে হৃদয় ও একই এলাকার আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান। 

 এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ২ টি রামদা ১ টি কাটার ও ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক এসআই সাদেক জানান, যুবদলের সভাপতি রমজান হোসেন খানের সহযোগিতায় দীঘিবরাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিন জনকে আটক করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হবে। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার  ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রমজান হোসেন খানের সহযোগীতায় দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।

রবিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, দীঘিবরাব এলাকার সোহেলের ছেলে জয়, বরাব এলাকার আকবর মিয়ার ছেলে হৃদয় ও একই এলাকার আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান। 

 এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ২ টি রামদা ১ টি কাটার ও ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক এসআই সাদেক জানান, যুবদলের সভাপতি রমজান হোসেন খানের সহযোগিতায় দীঘিবরাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিন জনকে আটক করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হবে। 

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত