ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

কটিয়াদীতে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মানিক খালীতে খোলা বাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার শামীমা আফরোজ মারজিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মানিক খালী বাজারে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। এবং এক ব্যবসায়ীকে জ্বালানি তেলের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চান্দপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল হক উজ্জ্বল, মানিক খালী বাজার বণিক সমিতির সভাপতি ইমাম হোসেন দুলাল মেম্বার, সাংবাদিক আসাদুজ্জামান নূর 

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

কটিয়াদীতে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মানিক খালীতে খোলা বাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার শামীমা আফরোজ মারজিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মানিক খালী বাজারে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। এবং এক ব্যবসায়ীকে জ্বালানি তেলের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চান্দপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল হক উজ্জ্বল, মানিক খালী বাজার বণিক সমিতির সভাপতি ইমাম হোসেন দুলাল মেম্বার, সাংবাদিক আসাদুজ্জামান নূর 

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত