ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

রূপগঞ্জে উচ্ছেদ অভিযানে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত, আটক-১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন প্রশাসন। বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভেকো ও বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। দখলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। 

দীর্ঘদিন ধরে ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়কের প্রায় ৭০ ভাগ জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণসহ ফুটপাতের দখলে নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এতে করে এই সড়কে চলাচলরত সকল ধরনের যানবাহন  চালক, যাত্রী সাধারণ, পথচারী ও এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েন। ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকতো। কয়েকদিন পর পর উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও পুনরায় দখলে নিয়ে নিতো এসব ব্যবসায়ীরা। ঢাকা সিলেট মহাসড়কের দখলের বিষয়টি জাতীয় সংসদেও আলোচনা এসেছে। এরই ধারাবাহিকতায় রূপগঞ্জ উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে নেতৃত্ব দেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, আমরা বারবার উচ্ছেদ করার পরও অবৈধভাবে তারা পুনরায় মহাসড়ক দখলে নিয়ে নেয়। বিষয়টি নিয়ে সংসদেও কথা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে স্থায়ীভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এখন পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হবে। আর যদি কেউ অবৈধভাবে মহাসড়ক দখলের চেষ্টা করে তাদেরকেও আটক করে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

রূপগঞ্জে উচ্ছেদ অভিযানে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত, আটক-১১

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত