বরুড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচী শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার বিদ্যালয় পর্যায়ে শিশুদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ০৬ই এপ্রিল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং গনশিক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে বরুড়া পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রািমারী এডুকেশন ট্রেইনিং সেন্টারের ইন্সট্রাক্টর রুহুল আমিন, বরুড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুরাইয়া আক্তার।
অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন বরুড়া পৌর সরকারি বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী রহম আলী মোল্লা,অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী পাল সহ আরো উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।
বক্তারা জানান বরুড়া উপজেলার ১৫৬টি প্রাথমিক সপ্তাহের পাঁচদিন সকল শিক্ষার্থীদের মাঝে এই খাদ্য বিতরণ করা হবে।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন